মস্তিষ্ককে
উদ্দীপ্ত করে এমন খেলাগুলো বয়স বৃদ্ধিজনিত কারণে স্মৃতিশক্তি লোপ পাওয়া প্রতিহত করে। আমেরিকান একাডেমী অব নিউরোলজি জার্নালে এ তথ্য প্রকাশিত হয়েছে। স্মৃতিভ্রম নেই
এমন ৭৫ থেকে ৮৫ বছরের ৪৮৮ জন বৃদ্ধকে বাছাই করা হয়। তারা মস্তিষ্ক উদীপ্ত করে যেমন পড়া, লেখা, পাজল, দাবা, সুডোকু, কম্পিউটারে গেম খেলা, তাস খেলা, আড্ডা দেওয়া, গান-বাজনায়
কত সময় ব্যয় করেছে তা
জানতে চাওয়া হয়। ৫ বছর পর গবেষকরা দেখতে পান তাদের মধ্যে ১০২ জনের বয়স বৃদ্ধিজনিত স্মৃতিভ্রম দেখা দিয়েছে। এদের অধিকাংশই
মস্তিষ্ক উদ্দীপক কাজগুলোতে
সময় ব্যয় করেছেন খুবই কম। স্মৃতিভ্রমের লক্ষণ দেখা দিলে গবেষকরা তাদের স্নায়ু উদ্দীপক কাজগুলো করান। ফলে তাদের
স্মৃতিশক্তি লোপ পাওয়ার হার
অনেকটা কমে এসেছে। গবেষকরা আরও দেখতে পান, মস্তিষ্ক উদ্দীপ্ত করে এমন কাজ করলে স্মৃতিশক্তি হারানোর
হার আড়াই মাস কমে যায়। গবেষকরা বলেন, সপ্তাহে চারটি মস্তিষ্ক উদ্দীপক কাজ করা
ব্যক্তিদের তুলনায় সপ্তাহে ১১টি মস্তিষ্ক উদ্দীপক কাজ করে এমন ব্যক্তিদের স্মৃতিশক্তি লোপ পেতে দেড় বছর বেশি লাগে।
েআজাদুল কবির আজাদ
রিসার্চ অফিসার
আইসিডিডিআরবি, মহাখালী, ঢাকা
েআজাদুল কবির আজাদ
রিসার্চ অফিসার
আইসিডিডিআরবি, মহাখালী, ঢাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন